কথার ভেতরকার স্নেহ
কবিতা |
জীবনে সবকিছু থাকার পরেও মানুষের ভেতরে থাকে এক অদ্ভুত শূন্যতা। সেই শূন্যতার ভার লাঘব করতে লাগে একজন সঙ্গী, যার সঙ্গে নির্ভয়ে কথা বলা যায়।
এমন একজন, যার কণ্ঠ শুনলেই ভেতরের অভিমানগুলো মুছে যায়, মান-অভিমান, রাগ-ক্ষোভ মুহূর্তেই মিলিয়ে যায়। মানুষ আসলে কথার ভেতরেই বাঁচে, কথার ভেতরেই মরে।
তাই সম্পর্ক গড়ার আগে হাজারবার ভেবে দেখা দরকার। যার সঙ্গে বন্ধন বাঁধছো, তার সঙ্গে কথা বলে কি সত্যিই শান্তি পাওয়া যায়?
যদি সেই কথায় তৃপ্তি না থাকে, যদি মনের ভার হালকা না হয়, তবে সে সম্পর্ক একদিন অচিরেই তুচ্ছ হয়ে যাবে। কারণ জীবনের সবচেয়ে টেকসই সম্পর্ক গড়ে ওঠে না সম্পদে, না সৌন্দর্যে।
গড়ে ওঠে কথার ভেতরকার স্নেহে, আন্তরিকতায়, আর একে অপরের ভরসায়।
লেখক: মাহবুব সরদার সবুজ