কথার দেয়াল
বিচ্ছেদ |
আমাদের মাঝে যখন কথা ফুরিয়ে আসছিল, তখন তুমি নীরবতাকে বেছে নিয়েছিলে। আমি ভেবেছিলাম তুমি হয়তো ক্লান্ত, কিংবা হয়তো ভাবছো কিছু।
কিন্তু তোমার সেই নীরবতা আসলে একটা দেয়াল ছিল। যে দেয়ালের ওপাশে তুমি নতুন কাউকে জায়গা দিচ্ছিলে।
আমি শুধু বোকার মতো সেই দেয়ালের এপাশে দাঁড়িয়ে তোমার কথা বলার অপেক্ষা করেছি।
লেখক: মাহবুব সরদার সবুজ