কঠিন দিন পার করাও জয়
জীবনদর্শন |
মানুষের জীবনে কিছু সকাল আসে খুব কঠিন মনে নিয়ে। ঘুম থেকে উঠে মনে হয় আজ কিছুই ভালো লাগছে না।
তবু কাজ আছে, দায়িত্ব আছে, মানুষ আছে যারা আপনার উপর নির্ভর করে। এই দিনগুলোতে নিজেকে একটু দয়া করুন।
সব দিন খুব সফল হতে হবে না, সব দিন হাসিখুশি থাকতে হবে না। কিছু দিন শুধু সাধারণভাবে কাটিয়ে দেওয়াই যথেষ্ট।
নিজের প্রতি এত কঠোর হবেন না। আপনি মানুষ, যন্ত্র নন।
ক্লান্তি, মন খারাপ, অনিচ্ছা—এসব স্বাভাবিক। তবু যদি আপনি দিনটা পার করেন, সেটাও এক ধরনের জয়।
নিজের ছোট ছোট জয়গুলোকে গুরুত্ব দিন। নিজের প্রতি দয়া দেখানো শিখুন; কঠিন দিনেও আপনি টিকে আছেন, এটাও ছোট কোনো ব্যাপার নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ