কঠিন মানুষদের কাছ থেকে সেরা শিক্ষা
ছোট লেখা |
মানুষের জীবনে সবচেয়ে বড় শিক্ষা পাওয়া যায় কঠিন মানুষদের কাছ থেকে। যে মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে, যারা আপনার সাথে অন্যায় করেছে — তারা অজান্তেই আপনাকে শক্তিশালী করেছে। কারণ তাদের সাথে মোকাবেলা করতে গিয়ে আপনি শিখেছেন কীভাবে নিজেকে রক্ষা করতে হয়, কীভাবে কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে হয়। এই শিক্ষাগুলো অমূল্য। তাই যারা আপনার জীবনে কষ্ট দিয়েছে তাদের প্রতি ঘৃণা না রেখে বরং তাদের কাছ থেকে পাওয়া শিক্ষার জন্য কৃতজ্ঞ থাকুন।
লেখক: মাহবুব সরদার সবুজ
লেখক: মাহবুব সরদার সবুজ