কঠিন পরিস্থিতি আপনাকে তৈরি করছে
জীবনদর্শন |
মানুষ যখন কোনো কঠিন পরিস্থিতিতে পড়ে, তখন দুটো পথ খোলা থাকে। এক, সেই পরিস্থিতিতে হার মেনে নেওয়া।
দুই, সেই পরিস্থিতিকে একটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া এবং তা থেকে বেরিয়ে আসার পথ খোঁজা। যারা দ্বিতীয় পথটা বেছে নেয়, তারাই জীবনে এগিয়ে যায়।
কঠিন পরিস্থিতি আসলে আপনাকে পরীক্ষা করছে না, এটা আপনাকে তৈরি করছে। প্রতিটি কঠিন মুহূর্ত আপনাকে আরেকটু শক্তিশালী করে তোলে, আরেকটু পরিপক্ক করে তোলে।
তাই কঠিন সময়ে ভেঙে পড়বেন না। মনে রাখবেন, ঝড়ের পরেই আকাশ পরিষ্কার হয়, রাতের পরেই ভোর আসে।
আপনার কঠিন সময়ও একদিন শেষ হবে, এবং সেই সময়টা পার করে আপনি যে মানুষটা হবেন, সে আজকের চেয়ে অনেক বেশি শক্তিশালী।
লেখক: মাহবুব সরদার সবুজ