কঠিন সময় মানুষকে শেখায়
জীবনদর্শন |
কঠিন সময় মানুষকে বদলে দেয়, কিন্তু সব বদল খারাপ নয়। আগে যে মানুষ সহজে বিশ্বাস করত, সে এখন সাবধান হয়।
আগে যে সবাইকে আপন ভাবত, সে এখন মানুষ বেছে চলে। এই পরিবর্তনকে অনেকেই অহংকার বলে, কিন্তু আসলে এটা অভিজ্ঞতার শিক্ষা।
জীবন যখন বারবার আঘাত দেয়, মানুষ নিজেকে রক্ষা করতে শেখে। তাই কেউ যদি আগের মতো মিশুক না থাকে, তাকে বিচার করার আগে ভাবুন সে হয়তো অনেক কিছু পার করেছে।
মানুষের হাসির পেছনে কত গল্প থাকে, তা সবাই জানে না। দুঃসময় মানুষকে কঠিন করে, কিন্তু একই সঙ্গে তাকে নিজের প্রতি দায়িত্বশীলও করে।
অভিজ্ঞতা মানুষকে চুপ করায়, কিন্তু সেই চুপ থাকা সব সময় রাগ নয়; অনেক সময় সেটাই নিজের যত্ন নেওয়ার উপায়।
লেখক: মাহবুব সরদার সবুজ