কঠিন সময়ে মানুষ চেনা
ছোট লেখা |
কঠিন সময়েই মানুষের আসল চরিত্র বোঝা যায়। যখন সব ঠিকঠাক থাকে, তখন সবাই ভালো থাকে, সবাই হাসে, সবাই পাশে থাকার ভান করে। কিন্তু যখন জীবনে ঝড় আসে, যখন সব উল্টে যায়, তখন দেখা যায় কে সত্যিকারের পাশে থাকে আর কে সুবিধামতো সরে যায়।
এই পরীক্ষায় যারা পাশে থাকে, তারাই আসল মানুষ। তাদের সংখ্যা হয়তো কম, কিন্তু তাদের মূল্য অপরিসীম। আর যারা সরে যায়, তাদের নিয়ে আফসোস করার কিছু নেই। কারণ তারা আসলে আপনার জীবনের একটা অধ্যায় পরিষ্কার করে দিয়ে গেছে।
যারা কঠিন সময়ে পাশে থাকে, তাদের যত্ন নিন। তাদের জানান যে তারা আপনার কাছে কতটা মূল্যবান। কারণ এই মানুষগুলো জীবনের সবচেয়ে বড় সম্পদ, আর এই সম্পদের মূল্য বুঝতে পারাটাই প্রকৃত বুদ্ধিমত্তা।
সুখের সময়ে যারা আসে, তারা সুখের সঙ্গী। কিন্তু দুঃখের সময়ে যারা থাকে, তারাই জীবনের সত্যিকারের বন্ধু। এই বন্ধুগুলো খুঁজে পেলে আঁকড়ে ধরুন, কারণ এরা জীবনে একবারই আসে। তাদের হারিয়ে ফেলার পর বুঝলে আর কোনো লাভ হয় না।
লেখক: মাহবুব সরদার সবুজ