কৃতজ্ঞতা মানুষকে সুখী করে
জীবনদর্শন |
মানুষের জীবনে কৃতজ্ঞতা একটা অসাধারণ শক্তি। যে মানুষ কৃতজ্ঞ থাকতে পারে, সে সবসময় ইতিবাচক থাকে।
কারণ কৃতজ্ঞতা মানুষকে যা নেই তার দিকে নয়, যা আছে তার দিকে মনোযোগ দিতে শেখায়। আর যখন আমরা যা আছে তার দিকে মনোযোগ দিই, তখন দেখি আমাদের কাছে আসলে অনেক কিছুই আছে।
এই উপলব্ধিটাই মানুষকে সুখী করে। প্রতিদিন সকালে উঠে একটু ভাবুন, আজকে আপনার কাছে কী কী আছে যার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত।
হয়তো সুস্বাস্থ্য, হয়তো পরিবার, হয়তো বন্ধু, হয়তো একটা ছোট্ট কিন্তু নিজের ঘর। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন।
কারণ এই জিনিসগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সম্পদ।
লেখক: মাহবুব সরদার সবুজ