কৃতজ্ঞতা মায়াকে বাড়ায়
ছোট লেখা |
ভালোবাসার ভেতরে কৃতজ্ঞতা থাকা খুব জরুরি। যে মানুষ আপনার জন্য সময় দেয়, আপনার মন খারাপ সামলায়, আপনার ভুল বুঝেও আপনাকে সুযোগ দেয়, তার যত্নকে স্বাভাবিক ধরে নিলে একদিন সম্পর্ক ক্লান্ত হয়ে যায়।
অনেক সময় আমরা প্রিয় মানুষের ভালো দিকগুলো দেখতে ভুলে যাই, কারণ আমরা তার কাছ থেকে আরও বেশি আশা করি। কিন্তু একটু মন দিয়ে দেখলে দেখা যায়, সে হয়তো তার সামর্থ্যের চেয়ে বেশি দিয়েছে, শুধু বলার ভাষা কম ছিল।
ভালোবাসা ধরে রাখতে চাইলে কৃতজ্ঞ হতে শিখুন। ধন্যবাদ সব সময় মুখে বলতে হয় না, আচরণেও বোঝানো যায়। মানুষ যখন বুঝতে পারে তার চেষ্টা দেখা হচ্ছে, তখন সে আরও আন্তরিকভাবে পাশে থাকতে চায়।
##
লেখক: মাহবুব সরদার সবুজ