কৃতজ্ঞতার চোখ দিয়ে নিজের জীবনটাকে দেখুন
জীবনদর্শন |
মানুষ যখন নিজের জীবনের দিকে তাকায়, তখন অনেক সময় মনে হয় অন্যদের জীবন অনেক সুন্দর। কিন্তু এই তুলনাটা আসলে অন্যায্য।
কারণ আপনি অন্যের জীবনের শুধু বাইরের অংশটা দেখছেন, ভেতরের কষ্টগুলো দেখছেন না। প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে, প্রতিটি মানুষের জীবনে সংগ্রাম আছে।
পার্থক্য শুধু এটুকু যে কেউ সেটা প্রকাশ করে, কেউ করে না। তাই অন্যের জীবনের সাথে তুলনা করে নিজের জীবনকে ছোট করবেন না।
আপনার জীবনেও অনেক সুন্দর জিনিস আছে, শুধু সেগুলো দেখার চেষ্টা করুন। কৃতজ্ঞতার চোখ দিয়ে নিজের জীবনটাকে দেখুন।
লেখক: মাহবুব সরদার সবুজ