মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

লুকানো ভালোবাসার কষ্ট

ভালোবাসা |

তুমি ভালোবাসো, সে তো জানি আমি, তবু কেন এই লুকোচুরি, এই নীরবতা দামি? জনসমক্ষে হাত ধরতে তোমার দ্বিধা জাগে, আমার কথা বলতে গিয়েও তুমি কেন পাছে ভাগে? বুঝেছি তোমার সমাজের ভয়াল দৃষ্টি, পরিবারের চাপ, সেও তো এক কঠিন সৃষ্টি। তবু এই গোপনতা, এই আড়াল করা, প্রতিদিন তিলে তিলে করে আমায় মরা। আমি চাই না কোলাহল, চাই না ঘোষণা, শুধু চাই তোমার চোখে আমার স্বীকৃতি রচণা। সমাজের বিরুদ্ধে যেতে বলি না তোমায়, শুধু চাই তোমার হৃদয়ে আমার সম্মান রয়। যে ভালোবাসা থাকে আড়ালে বন্দি, সে কি আদৌ সত্য, না কেবলই ফন্দি? জানি না উত্তর, শুধু এটুকু জানি, লুকানো ভালোবাসায় ভরে না মনখানি।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন