মানবিকতাই মানুষের পরিচয়
ছোট লেখা |
শেষ পর্যন্ত মানুষের জীবনে থেকে যায় তার করা ভালো কাজগুলো। কে কত বড় ছিল, কে কত পরিচিত ছিল, কে কত অর্জন করেছিল—এসব সময়ের সঙ্গে ম্লান হয়ে যায়। কিন্তু কারো কঠিন দিনে আপনি পাশে দাঁড়িয়েছিলেন, কারো অপমানের মুহূর্তে তাকে সম্মান দিয়েছিলেন, কারো ভাঙা মনে একটু সাহস দিয়েছিলেন—এসব মানুষ ভুলে না।
ভালো কাজ সবসময় বড় হতে হয় না। কারো কথা মন দিয়ে শোনা, কারো কষ্টকে তুচ্ছ না করা, কারো প্রয়োজনের সময় হাত বাড়ানো—এসব ছোট কাজই মানুষের জীবনে বড় অর্থ তৈরি করে।
মানুষের কাছে বড় হওয়ার চেয়ে মানুষের জন্য ভালো হওয়া বেশি দরকার। কারণ বড় হওয়া অনেক সময় দূরত্ব তৈরি করে, কিন্তু ভালো হওয়া সম্পর্ক তৈরি করে।
তাই এমন জীবন গড়ুন, যেখানে আপনার উপস্থিতি অন্যের জন্য নিরাপদ হয়। আপনি চলে যাওয়ার পর মানুষ যেন আপনার অর্জনের চেয়ে আপনার মানবিকতাকে বেশি মনে রাখে। কারণ মানুষকে ভালোবাসা দিয়ে স্পর্শ করাই জীবনের সবচেয়ে সুন্দর প্রাপ্তি। মানুষকে ভালো রেখে যাওয়ার এই ক্ষমতাই জীবনের সত্যিকারের সৌন্দর্য, যা কোনো পরিচয় বা অর্জনের চেয়ে বেশি মূল্যবান।
লেখক: মাহবুব সরদার সবুজ