মানসিক স্বাস্থ্যের যত্ন নিন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে বড় ভুলগুলোর একটা হলো নিজের মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করা। শরীরের অসুস্থতা দেখা যায়, তাই মানুষ তার চিকিৎসা করে।
কিন্তু মনের অসুস্থতা দেখা যায় না, তাই অনেকে সেটাকে গুরুত্ব দেয় না। কিন্তু মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ।
মানসিকভাবে অসুস্থ থাকলে শরীরও অসুস্থ হয়ে পড়ে। তাই নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন।
প্রয়োজনে সাহায্য চান। মানসিক সমস্যা নিয়ে কথা বলা দুর্বলতা নয়, এটা সাহস।
কারণ নিজের সমস্যা স্বীকার করতে সাহস লাগে।
লেখক: মাহবুব সরদার সবুজ