মানসিক শান্তি রক্ষা
ছোট লেখা |
মানুষের জীবনে কিছু মানুষ আসে, যারা শুধু কষ্ট দেওয়ার জন্যই আসে। তাদের কাজই হলো অন্যের মনে আঘাত দেওয়া, অন্যের আত্মবিশ্বাস ভেঙে দেওয়া, অন্যের স্বপ্নকে ছোট করে দেখানো। এই মানুষগুলো আসলে নিজেরাই ভেতরে ভেতরে অসুখী, তাই তারা অন্যকে সুখী দেখতে পারে না।
এই মানুষগুলোকে পরিবর্তন করার চেষ্টা করা বোকামি। কারণ তারা পরিবর্তন হতে চায় না। বরং তাদের থেকে দূরে সরে আসাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। নিজের মানসিক শান্তি রক্ষা করাটা সবচেয়ে বেশি জরুরি।
যারা আপনার স্বপ্নকে ছোট করে দেখে, তাদের মতামত আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না। কারণ তারা আপনার জীবনের দায়িত্ব নেবে না, কিন্তু আপনার জীবনকে প্রভাবিত করার চেষ্টা করবে।
তাই যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জীবন থেকে বিদায় জানান। নিজের মানসিক শান্তিকে সবকিছুর উপরে রাখুন। কারণ মানসিক শান্তি হারালে জীবনের কোনো প্রাপ্তিই অর্থবহ থাকে না। আর মানসিক শান্তি রক্ষা করাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ।
মানসিক শান্তি রক্ষা করাটাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তার কাজ। কারণ শান্ত মন থেকেই জন্ম নেয় সেরা সিদ্ধান্ত, সেরা সম্পর্ক এবং সেরা জীবন।
লেখক: মাহবুব সরদার সবুজ