মানসিক শান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন
জীবনদর্শন |
মানুষের জীবনে সবচেয়ে দামি জিনিস হলো মানসিক শান্তি। টাকা দিয়ে অনেক কিছু কেনা যায়, কিন্তু মানসিক শান্তি কেনা যায় না।
এটা অর্জন করতে হয়, নিজের জীবনকে সঠিকভাবে পরিচালনা করে। যে মানুষ তার জীবনে শুধু সেই মানুষদের রাখে যারা তাকে ভালো রাখে, শুধু সেই কাজ করে যা তাকে সন্তুষ্টি দেয়, এবং নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকে, সে-ই সত্যিকারের মানসিক শান্তি পায়।
বাইরের পৃথিবীতে অনেক কোলাহল আছে, অনেক প্রলোভন আছে, অনেক চাপ আছে। কিন্তু এই সবকিছুর মাঝেও যদি নিজের ভেতরটা শান্ত রাখা যায়, তাহলে কোনো বাইরের পরিস্থিতিই আপনাকে সত্যিকারের কষ্ট দিতে পারবে না।
তাই মানসিক শান্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিন।
লেখক: মাহবুব সরদার সবুজ