মানুষ বদলায় না, সময় বদলে দেয় আমাদের গল্প
ছোট লেখা |
মানুষ বদলায় না, সময় বদলে দেয় আমাদের গল্প
একসময় পরিচিত মুখগুলো আজ যেন দূরে সরিয়ে নেয়। প্রতিদিনের অভ্যাসের মধ্যে বেঁচে থাকতে থাকতে মনে হয়, আসলে মানুষ নয়, সময়ই বদলে দেয় মানুষকে। পুরনো কথাগুলো স্মৃতির এক কোণে জমা থাকে, নতুন মুহূর্তের সঙ্গে মিলতে গিয়ে কখনো মন চুপচাপ প্রত্যাখ্যান করে।
সম্পর্কগুলো পরিবর্তনের কাছে অজান্তেই অবহেলিত হয়। কথাগুলো কমে যায়, বোঝাপড়ার ফাঁকগুলো বড় হতে থাকে। কেউ হয়তো আগের মতো কাছে থাকে না, আবার কেউ চলে যায় দূরত্বের অতলে।
জীবনের বহর ছোট হয়ে আসে, দায়িত্ব আর চাপ বাড়ে, আর অনেক কথা থাকে যা কাউকে বলা হয় না। তবুও মাঝে মাঝে মনে হয়, নতুনভাবে নিজেকে খুঁজে পাওয়াই জীবনের এক ধরনের শান্তি। পুরোনো অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে ধীরে ধীরে আবার সামনে এগোনোর চেষ্টা করাই হয়তো বাঁচার পন্থা।
লেখক: মাহবুব সরদার সবুজ