মানুষ হারিয়ে বুঝে
ছোট লেখা |
মানুষ আসলেই বড্ড অবুঝ, শুরুতে বুঝতে চায় না।
যে মানুষটা তাকে অবহেলা করছে,
তার জন্যই সে সবচেয়ে বেশি মায়া জমায়।
বারবার কষ্ট পেয়েও বিশ্বাস করে,
বারবার ভেঙেও ফিরে যায় একই মানুষের কাছে।
কারণ তখন তার চোখে সত্য নয়,
ইচ্ছেগুলো বেশি বড় হয়ে থাকে।
কিন্তু একসময় সব হিসাব বদলে যায়,
যখন মিথ্যা আর বাস্তবতার পার্থক্য স্পষ্ট হয়।
যখন নিজের হৃদয়টাই ক্ষতবিক্ষত হয়ে যায়,
তখন মানুষ সত্যিটা মেনে নিতে শেখে।
আসলে মানুষ হারিয়ে বুঝে,
কে সত্যিই আপন ছিল আর কে ছিল না।
মানুষ কষ্ট পেয়ে বুঝে, সবাই ভালোবাসার যোগ্য হলেও,
সবাই বিশ্বাসের যোগ্য নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ