মানুষের আসল চেহারা
কবিতা |
মানুষের আসল চেহারা সবসময় শুরুতেই ধরা পড়ে না। কিছু সময়, কিছু পরিস্থিতি, আর কিছু আঘাতের পরেই বোঝা যায়— কারও হাসির আড়ালে কী বিষ লুকানো ছিল।
বেইমানরা সবসময় সুযোগ খোঁজে, তারা দুর্বল মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেকে নির্দোষ দেখাতে অন্যকে দোষী বানায়। শেষে বোঝা যায়— আঘাতের চেয়ে বড় যন্ত্রণা হলো, যাকে আপন ভেবেছিলে, সে-ই আসলে ছিল অচেনা মুখোশধারী।
লেখক: মাহবুব সরদার সবুজ