মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

মানুষের দোষ দেখার অভ্যাস

জীবনদর্শন |

আমরা অন্যের দোষ খুব সহজে দেখতে পাই; কিন্তু নিজের দোষ দেখতে পাই না। অন্যের ছোট ভুলটাও আমাদের চোখে পড়ে; কিন্তু নিজের বড় ভুলটাও আমরা এড়িয়ে যাই। এই স্বভাবটা আমাদের সম্পর্কগুলো নষ্ট করে দেয়; কারণ কেউ সব সময় সমালোচনা সহ্য করতে পারে না। নিজের দোষটা আগে দেখলে, অন্যের দোষটা হয়তো আর ততটা বড় মনে হতো না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন