মানুষের কাছে প্রত্যাশা
ইসলামিক |
আমি কত বোকা, আল্লাহ সবকিছু দিতে পারেন,
তবুও মানুষের কাছে কিছু পাওয়ার প্রত্যাশা করি।
যার হাতে কিছু নেই, তার কাছে সুখ খুঁজতে যাই।
যে নিজেই পরিবর্তনশীল,
তার কাছে স্থায়ী থাকার আশা করি।
মানুষ আজ আছে, কাল নেই,
মানুষের মন সবসময় একরকম থাকে না।
তবুও আমরা মানুষের উপর ভরসা করি,
আর প্রত্যাশা পূরণ না হলে কষ্ট পাই।
অথচ যিনি সবকিছুর মালিক,
তিনি কখনো তাঁর বান্দাকে ভুলে যান না।
আমরা শুধু বারবার দরজায় দরজায় ঘুরি,
নিজের রবের উপর ভরসা করতে ভুলে যাই।
হয়তো জীবনের সবচেয়ে বড় শান্তি হলো,
মানুষের কাছ থেকে প্রত্যাশা কমিয়ে দেওয়া।
কারণ মানুষ সীমাবদ্ধ, আর আল্লাহর দয়া সীমাহীন।
লেখক: মাহবুব সরদার সবুজ