মানুষের কাজ তার পরিচয় দেয়
জীবনদর্শন |
মানুষের মুখের কথা আর মনের কথা সবসময় এক হয় না। কেউ কেউ মুখে অনেক মিষ্টি কথা বলে, কিন্তু পেছনে সম্পূর্ণ অন্য রকম।
এই ধরনের মানুষ চেনা কঠিন, কারণ তারা অভিনয়ে পারদর্শী। কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসল চেহারা বেরিয়ে আসেই।
কারণ মিথ্যা দিয়ে বেশিদিন নিজেকে ঢেকে রাখা যায় না। মানুষের কাজ তার পরিচয় দেয়, কথা নয়।
তাই কারো কথায় নয়, তার কাজে বিশ্বাস রাখুন। যে মানুষ কথায় বড় কিন্তু কাজে ছোট, সে আসলে কোনো কাজের নয়।
আর যে মানুষ কম কথা বলে কিন্তু কাজে নির্ভরযোগ্য, সে-ই আসলে জীবনের সত্যিকারের সঙ্গী। মানুষ চেনার এই সহজ নিয়মটা মনে রাখলে অনেক ভুল সম্পর্ক থেকে বাঁচা যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ