মানুষের কৃতজ্ঞতা
জীবনদর্শন |
আমরা যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকি না; শুধু যা পাইনি তার জন্য আফসোস করি। আমাদের কাছে যা আছে তা অনেকের কাছে নেই; কিন্তু আমরা সেটা দেখি না।
আমরা শুধু দেখি যা আমাদের নেই। এই অকৃতজ্ঞতাটা আমাদের সুখী হতে দেয় না; কারণ যে মানুষ কৃতজ্ঞ নয়, সে কখনো সন্তুষ্ট হতে পারে না।
লেখক: মাহবুব সরদার সবুজ