মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

মানুষের লুকানো পরিবর্তন

ছোট লেখা |

মানুষের লুকানো পরিবর্তন একলা সময় মানুষের ভেতরে অনেক কিছু জমে থাকে, যা সহজে বোঝা যায় না। কাছাকাছি কেউ থাকলেও মনটা অনেক সময় অন্যদিকে চলে যায়, কথা হয় না বলার। জীবনের চাপ এমনভাবে চাপিয়ে দেয় যে, হাসির পেছনে লুকানো ব্যথার কথা খুব কম মানুষই বুঝতে পারে। অনেকবার মনে হয়, বলা উচিত কিন্তু ভাষা আটকে যায়। কেউ শুনলেও মন দেয় না। তখন মানুষ নিজের সঙ্গে একাকী লড়াই শুরু করে। অজান্তে জমে থাকা কথাগুলো মনের এক কোণে গুমরে থেকে যায়। শেষে যে মানুষটা থাকে, সে আগের মতো থাকে না। পরিবর্তনের ছোঁয়া নিয়ে, একাকী চুপচাপ হয়ে যায়, যেন সবাই থেকে অনেক দূরে চলে গেছে। সব কিছুর পরেও মানুষ নিজের মতো করে টিকে থাকতে শেখে। যে সম্পর্ক পাশে থাকে, তাকে নতুন করে বুঝতে ইচ্ছে হয়; আর যে সম্পর্ক দূরে সরে যায়, তাকে ছাড়তে গিয়েও মন অনেক হিসাব মেলাতে পারে না। এই না-পারা থেকেই জীবনকে একটু একটু করে নতুনভাবে চিনতে হয়।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন