মানুষের মুখের কথা
জীবনদর্শন |
মানুষ মুখে যা বলে, মনে তা থাকে না; এটা আমরা জানি, কিন্তু বারবার ভুলে যাই। আমরা মানুষের কথায় বিশ্বাস করি, তাদের প্রতিশ্রুতিতে ভরসা রাখি; আর যখন তারা কথা রাখে না, তখন কষ্ট পাই।
এই কষ্টটা এড়ানোর উপায় হলো মানুষের কথার চেয়ে তাদের কাজ দেখা; কারণ কাজই মানুষের আসল পরিচয়।
লেখক: মাহবুব সরদার সবুজ