মানুষের প্রতি মানুষের দায়
জীবনদর্শন |
আমরা সমাজে বাস করি; তাই একে অপরের প্রতি আমাদের একটা দায় আছে। কিন্তু আমরা সেই দায়টা ভুলে যাই; শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকি।
পাশের মানুষটা কষ্টে আছে কিনা সেটা দেখার সময় আমাদের নেই। এই উদাসীনতাটা সমাজকে ঠান্ডা করে দেয়; আর মানুষকে একে অপরের থেকে দূরে নিয়ে যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ