মানুষের প্রতি মানুষের অবিচার
জীবনদর্শন |
মানুষ মানুষের সাথে যা করে, তা দেখলে মনে হয় মানুষ আসলে সভ্য হয়নি। আমরা দুর্বলদের ওপর অত্যাচার করি, অসহায়দের সুযোগ নিই, ভালো মানুষদের ঠকাই।
এই অবিচারগুলো দেখে মাঝে মাঝে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যায়। কিন্তু তখনই কোথাও থেকে একজন ভালো মানুষ আসে; আর মনে করিয়ে দেয় যে পৃথিবীটা এখনো সম্পূর্ণ খারাপ হয়ে যায়নি।
লেখক: মাহবুব সরদার সবুজ