মানুষের শেষ পরিণতি
জীবনদর্শন |
আমরা সবাই একদিন চলে যাবো; এটা একটা অনিবার্য সত্য। কিন্তু আমরা এই সত্যটা মাথায় রাখি না; ভাবি যে আমরা চিরকাল থাকবো।
যদি প্রতিদিন মনে রাখতাম যে একদিন চলে যেতে হবে, তাহলে হয়তো জীবনটাকে আরও মূল্য দিতাম। প্রিয় মানুষদের আরও বেশি ভালোবাসতাম, ছোট জিনিসে আরও বেশি আনন্দ পেতাম।
লেখক: মাহবুব সরদার সবুজ