মানুষের যত্ন নিতে হয়
কবিতা |
মানুষের যত্ন নিতে হয়, কারণ যত্ন ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় না। শুধু মুখে ভালোবাসা বললেই দায়িত্ব শেষ হয় না, ভালোবাসা টিকে থাকে যত্নের ভেতরে।
যত্ন মানে বেশি কিছু নয়, কখনো খোঁজ নেওয়া, কখনো পাশে দাঁড়ানো, কখনো অকারণে বলা— "তুমি আছো, সেটাই যথেষ্ট। " যে সম্পর্ক যত্নহীন হয়ে যায়, সেখানে ধীরে ধীরে শূন্যতা জমতে থাকে।
একসময় সে শূন্যতা দূরত্বে পরিণত হয়, আর তখন সম্পর্ক আর টিকে থাকে না। মানুষ আসলে যত্নেই বাঁচে।
একটা সাধারণ প্রশ্ন, একটা আন্তরিক দৃষ্টি, বা নীরব সমর্থন; এগুলোই মানুষকে ভেতর থেকে বাঁচিয়ে রাখে। তাই মানুষের যত্ন নিতে হয়, কারণ যত্নই হলো ভালোবাসার আসল প্রমাণ।
লেখক: মাহবুব সরদার সবুজ