মানুষকে বুঝতে সময় লাগে
ছোট লেখা |
মানুষকে বুঝতে সময় লাগে
আমরা অনেক সময় সবার সঙ্গে থাকি, কিন্তু তাদের ভেতরের গল্প জানি না। কাছাকাছি থেকেও অনেক অনুভূতি অজানা থেকে যায়। হাসি-মজার পেছনে কখনো মন অন্য কোথায় থাকে, যা বোঝা কঠিন হয়।
সময় কাটার সঙ্গে মানুষ বদলে যায়। তারা অনেক কথা নিজের মধ্যে আটকে রাখে, যা বলা হয় না বা বলা যায় না। ছোট ছোট দূরত্ব গড়ে ওঠে, সম্পর্কের মধ্যে বোঝাপড়ার জায়গা কমতে থাকে।
একসঙ্গে থেকেও অনেক সময় মনে হয় দূরত্ব বাড়ছে। না বলা কথাগুলো জমে যায়, সম্পর্কের তীব্রতা কমে আসে। হয়তো এজনেই মানুষকে সত্যিকার অর্থে বুঝতে সময় লাগে, আর সময়ের সঙ্গে সবকিছু বদলে যায়।
সব কিছুর পরেও মানুষ নিজের মতো করে টিকে থাকতে শেখে। যে সম্পর্ক পাশে থাকে, তাকে নতুন করে বুঝতে ইচ্ছে হয়; আর যে সম্পর্ক দূরে সরে যায়, তাকে ছাড়তে গিয়েও মন অনেক হিসাব মেলাতে পারে না। এই না-পারা থেকেই জীবনকে একটু একটু করে নতুনভাবে চিনতে হয়।
লেখক: মাহবুব সরদার সবুজ