মিথ্যা দিয়ে ভালোবাসা হয় না
ভালোবাসা |
সে বলেছিল, "তুমি বিনে প্রাণ বাঁচে না মোর,"—
মুগ্ধ হৃদয়ে সে কথা রেখেছিলাম ধরে।
আজ দেখি সে হাঁটে অন্য হাতের পরশ মেখে,
আমি একা বসে ভাবি, কোন ভুল ছিল এ পথে।
মিথ্যার মায়াজাল মানব স্বভাব জানি,
তবু তার মুখে তা ছিল অকল্পনীয় বাণী।
প্রতিটি শব্দে ছিল আমার অগাধ বিশ্বাস,
সেই বিশ্বাসই ছিল আমার চরম সর্বনাশ।
ক্ষমার প্রত্যাশা আজ আর জাগে না মনে,
শুধু জানি, আমি ভালো আছি, এই সত্য সে জানুক গোপনে।
তার জীবনে দুঃখের ছায়া নামুক, এও চাই না কভু,
শুধু বুঝুক, মিথ্যা দিয়ে ভালোবাসা হয় না প্রভু।
কিছু ব্যথা মানুষকে গড়ে তোলে ইস্পাত কঠিন,
এ আঘাতও শিখিয়েছে জীবনের নবীন প্রবীণ।
সহজে আর কারো কথায় মন ভাসে না আজ,
তবু ভালোবাসার দীপশিখা আজও অম্লান, সতেজ।
লেখক: মাহবুব সরদার সবুজ