মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

মন আগে, দেহ পরে

ভালোবাসা |

ভালোবাসা যদি সত্যি হয়, তবে সেখানে আগে থাকে মন, দেহ নয়। আমি চেয়েছিলাম, তুমি আমার ভেতরের কষ্ট বোঝো, আমার না-বলা কথাগুলো শোনো। কিন্তু তুমি শুনলে না, তুমি শুধু দেখলে শরীর, যেখানে মন অনুপস্থিত। ভালোবাসা মানে ঘন ঘন ছোঁয়া নয়, ভালোবাসা মানে নির্ভরতা, অনুভব— যেখানে দেহের প্রয়োজন আসে পরে, মনটা আগে জায়গা করে নেয়। আমি চাইনি তুমি আমাকে স্পর্শ করো, আমি চেয়েছিলাম তুমি আমার পাশে চুপচাপ বসে থাকো, আমার চোখে চোখ রাখো, আর শান্ত কণ্ঠে বলো— "তুমি আমার, সত্যিকারের আপন। " যে ভালোবাসা শরীর দিয়ে শুরু হয়, তা বেশিদিন টেকে না। আর যে ভালোবাসা মনের গভীর থেকে জন্মায়, তা শরীর ছাড়াও বহুকাল বেঁচে থাকে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন