মন দিয়ে শোনাও ভালোবাসা
ছোট লেখা |
ভালোবাসার মানুষটা যখন আপনার কথা মন দিয়ে শুনে, তখন মনে হয় নিজের ভেতরের জমে থাকা কথাগুলো নিরাপদ জায়গা পেয়েছে। জীবনে এমন মানুষ খুব কম মেলে, যার কাছে নিজের দুর্বলতা বললেও ছোট হতে হয় না।
অনেক সম্পর্ক ভেঙে যায় ভুল বোঝাবুঝিতে নয়, বরং না শোনার অভ্যাসে। মানুষ শুধু উত্তর চায় না, মানুষ চায় কেউ তার অবস্থাটা বুঝুক। সে চায়, প্রিয় মানুষ তার কথার মাঝখানের কষ্টটুকুও অনুভব করুক।
যে মানুষ আপনার কথা শেষ হওয়ার আগেই বিচার করে না, যে আপনার ভুলের চেয়ে আপনার মন খারাপকে আগে দেখে, তার কাছে সম্পর্ক নিরাপদ হয়। এমন মানুষকে পেলে তাকে অবহেলা করবেন না, কারণ সবাই ভালোবাসে বলে দাবি করতে পারে, কিন্তু সবাই মন দিয়ে শুনতে পারে না।
##
লেখক: মাহবুব সরদার সবুজ