মন যে যত্ন পায়, তবেই বাঁচে
ছোট লেখা |
মন যে যত্ন পায়, তবেই বাঁচে
মানুষের মনে এমন একটি স্থান থাকে, যা নিয়মিত খেয়াল রাখা ছাড়া ধীরে ধীরে ঝরে পড়ে। যখন কাছের কেউ কথা বলা কমিয়ে দেয়, সময় দেয় না, তখন সেই স্থানটা শূন্যের দিকে ধাবিত হয়। ভাবনা জমে যায়, মন একাকিত্বে হারিয়ে যেতে থাকে।
দৈনন্দিন জীবনের ব্যস্ততা কখনো কখনো আমাদের কাছের মানুষের অনুভূতিকে বোঝার পথ বন্ধ করে দেয়। অনেক কথা থাকে বাক্সের ভেতর, মুখে আসতে পারে না। দূরত্ব বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সম্পর্কের টানও হ্রাস পায়।
তাই মাঝে মাঝে সামান্য মনোযোগ এবং খোলামেলা কথোপকথন প্রয়োজন। এই ছোট মুহূর্তগুলোই মনকে শান্ত করে, সম্পর্ককে শক্ত করে। যত্ন না নিলে, মন ধীরে ধীরে রং হারায়, ফিরে আসতে অনেক সময় লাগে।
লেখক: মাহবুব সরদার সবুজ