মনে থেকে যাওয়া
বিচ্ছেদ |
কিছু সম্পর্ক আছে যেগুলো শেষ হয়ে যায়, কিন্তু সেই সম্পর্কের মানুষটা মনে থেকে যায়। তুমি সেরকম একজন।
তুমি চলে গেছো। কিন্তু তোমার কথা মনে পড়লে এখনো বুকের ভেতরে একটা টান অনুভব করি।
এই টানটা কমবে কিনা জানি না। হয়তো কমবে।
হয়তো কমবে না। কিন্তু এই টানটা থাকলেও আমার কোনো আপত্তি নেই।
কারণ এই টানটাই প্রমাণ করে, তুমি আমার জীবনে সত্যিকারের কেউ ছিলে।
লেখক: মাহবুব সরদার সবুজ