মনের মানুষের কথা
ভালোবাসা |
আমি তাকে ভীষণ ভালোবাসি, যার সঙ্গে কথা বলে আমি তৃপ্তি পাই। আমি তাকে আগলে রাখি, যে আমাকে কথা বলার প্রতিশ্রুতি দেয়।
আমি তাকে হারাতে দিই না, যার সঙ্গে কথা বলে আমি সুখে থাকি। আমি তাকে নিজের করে রাখি, যার কথা ভাবলে ঠোঁটে হাসি ফুটে।
আমি তাকে মাথার মুকুট করে রাখি, যে আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।
লেখক: মাহবুব সরদার সবুজ