মরীচিকার মায়াজাল
ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে; এই মায়া, এই ভালোবাসা কিছুই থাকবে না। হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নেবো। তোমার প্রতি অধিকার খাটানো আমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে।…
অনুগদ্য
ধীরে ধীরে তুমিও আমাকে ভুলে যাবে;
এই মায়া, এই ভালোবাসা কিছুই থাকবে না।
হয়তো সেদিন আমিও নিজেকে মানিয়ে নেবো।
তোমার প্রতি অধিকার খাটানো
আমার জন্য নিষিদ্ধ হয়ে যাবে।
তবে তোমাকে ভোলা কখনো হবে না।
হয়তো গোপনে, হয়তো নীরবে,
নিভৃতে ভালোবেসেই যাবো চিরকাল।
লেখক: মাহবুব সরদার সবুজ