মুহূর্তের কথা
কবিতা |
তুমি বলতে, "তুমি বিনে গতি নাহি আর,"
আমি মুগ্ধ হাসিতে ভাবিতাম, এ যে আমারি সংসার।
অথচ আজ, তোমা বিনে সব পথেই তোমারি জয়,
আর আমি আঁকড়ে আছি সেদিনের মিথ্যা আশ্রয়।
মুহূর্তের আবেগে কত কথা হয় বিনিময়,
সে ক্ষণে সে কথাগুলিই পরম সত্য রয়।
কিন্তু কালের স্রোতে মানুষ হারায় তারে,
সে কথাগুলি শুধু স্মৃতির অতলে ভাসে।
সেসব কথা আজ আর পীড়া দেয় না মন,
শুধু বিস্ময়ে ভাবি, এ কেমন পরিবর্তন?
মানুষ কি তবে এতই অচেনা হয় কালে,
নাকি ভুল বিশ্বাসে ডুবেছিলাম মায়াজালে?
লেখক: মাহবুব সরদার সবুজ