মুখে সব ঠিক আছে, মন অন্য কথা বলে
ছোট লেখা |
মুখে সব ঠিক আছে, মন অন্য কথা বলে
তুমি যখন বলো “সব ঠিক আছে,” আমার মনে হয়, সেই কথার পেছনে অজানা ক্লান্তির একটা বোঝা লুকিয়ে থাকে।
তোমার মুখে হাসি, কিন্তু চোখের পেছনে এক ধরনের অবসাদ জমে থাকে, যা তুমি কাউকে বলতে পারো না।
ঘর একই, কিন্তু আমরা যেন একে অন্যের কাছ থেকে দূরে সরে যাচ্ছি। কথাগুলো জমে জমে গোপনে থেকে যায়, কোনোদিন প্রকাশ পায় না।
তোমার মনের ভেতর অনেক কথা আটকে আছে, কিন্তু কেউ সেগুলো শুনতে চায় না, বা হয়তো বুঝতে চায় না।
শুধু “সব ঠিক আছে” বলেই তুমি নিজের অনুভূতির জায়গাটা ছোট করে দাও।
কখনো কি মনে হয়েছে, কেউ সত্যি সত্যিই তোমার কথা শুনলে কেমন হত?
অনেক সময় মানুষ সত্যিই ঠিক থাকে না, শুধু মুখে বলায় তারা ভাল আছেন।
লেখক: মাহবুব সরদার সবুজ