মূল্য বুঝে থাকা শেখো
কবিতা |
কাউকে জীবনে রাখতে হলে, মূল্যবান মানুষ হিসেবে থাকতে হয়। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে উপস্থিত থাকা শুধু অপমান ডেকে আনে।
ভালোবাসা মানে নিজেকে হারানো নয়, ভালোবাসা মানে নিজের মর্যাদা ধরে রাখা। যে মানুষ বারবার তোমায় অবহেলা করে, তার জন্য কষ্ট পাওয়াটা শুধু সময় নষ্ট করা।
যে তোমার অনুভূতি বোঝে না, তাকে বোঝানোর দরকার নেই। কারও জীবনে জায়গা পেতে গিয়ে নিজেকে ছোট করে ফেলো না কখনো।
সত্যি কথা হলো — আমরা অনেক সময় ভুল জায়গায় নিজেদের প্রমাণ দিতে যাই। যারা আমাদের ভালোবাসে, তারা কখনো প্রমাণ চায় না, বরং নীরবে আগলে রাখে যত্নে।
নিজেকে শ্রদ্ধা করতে শেখো, কারণ আত্মসম্মান হারিয়ে পাওয়া ভালোবাসা কখনো স্থায়ী হয় না। যেখানেই যাও, মনে রেখো — যার চোখে তোমার মূল্য নেই, তার জীবনে তোমার থাকা প্রয়োজন নেই।
লেখক: মাহবুব সরদার সবুজ