না বলা কথা
জীবনদর্শন |
৫. তুমি কি জানো, তোমার সাথে শেষ কথা বলার পর আমি অনেকক্ষণ চুপ করে বসে ছিলাম? মনে হচ্ছিল, আরো কিছু বলার ছিল।
কিন্তু কী বলবো, বুঝতে পারছিলাম না। এখনো সেই কথাগুলো মনের ভেতরে আটকে আছে।
বলা হয়নি, হয়তো আর কোনোদিন হবেও না। কিন্তু না বলা কথাগুলো কোথাও যায় না, এগুলো বুকের ভেতরে জমে থাকে।
তুমি ভালো থেকো। আর আমি না হয় এই না বলা কথাগুলো নিয়েই বেঁচে থাকবো।
•
লেখক: মাহবুব সরদার সবুজ