না বলতে শেখা
জীবনদর্শন |
না বলতে শেখা তুমি যেদিন “না” বলতে পারবে, তখনই তুমি নিজের মাঝে সত্যিকারের স্বাধীনতা খুঁজে পাবে। না বলতে পারা মানে তোমার জীবনের অনেক সময় অন্যদের জন্য ব্যয় হওয়া।
তুমি চাও না কারো মন খারাপ হোক, কিন্তু শেষমেশ নিজের মনটাই হয় কষ্টে ভরা। না বলতে শেখা কঠিন, কারণ তুমি ভাবো তোমার “না” অন্যদের কাছে এক ধরণের অবহেলা।
কিন্তু তুমি ভুল করো। না বলতে শেখার মধ্যেই তোমার নিজের মূল্যবোধের পরিচয় গড়ে ওঠে।
তুমি যখন নিজের দরজায় সঠিকভাবে তালা লাগাতে জানো, তখন কেউ সহজে ভেতরে ঢুকতে পারে না। তুমি যদি না বলতে শিখো, তাহলে জীবন পরিপূর্ণ হবে অন্যদের চাহিদার দ্বারা, আর নিজেকে হারিয়ে যাওয়ার ভয় থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে পড়ে।
তাই আজই শেখো তোমার নিজের কথা বলার সাহস।
লেখক: মাহবুব সরদার সবুজ