না বুঝে দেওয়া কষ্ট
বিচ্ছেদ |
তুমি আমার সাথে যা করেছো, সেটার জন্য আমি তোমাকে দোষ দিই না। কারণ হয়তো তুমি জানতে না, তোমার কথাগুলো আমাকে কতটা কষ্ট দিয়েছিল।
মানুষ সব সময় বুঝে কষ্ট দেয় না। কখনো কখনো না বুঝেই দেয়।
তুমিও হয়তো তাই করেছিলে। তাইতো আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।
কারণ রাগ ধরে রাখলে নিজেরই ক্ষতি। আর তোমার ক্ষতি আমি চাই না।
•
লেখক: মাহবুব সরদার সবুজ