মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

না থাকতে পারা

বিচ্ছেদ |

তুমি একদিন বলেছিলে, "তুমি ছাড়া আমি থাকতে পারবো না। " আমি বিশ্বাস করেছিলাম। কারণ আমিও তোমাকে ছাড়া থাকতে পারতাম না। কিন্তু তুমি পেরেছো। তুমি আমাকে ছাড়াই ভালো আছো। আর আমি? আমি এখনো তোমাকে ছাড়া থাকতে শিখছি। হয়তো একদিন শিখে যাবো। কিন্তু সেটা কতদিনে হবে, জানি না। কারণ তোমাকে ভুলে যাওয়া এত সহজ না।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন