মাহবুব সরদার সবুজ | Mahbub Sardar Sabuj

না-বলা কথা

কবিতা |

আমি তোমায় বলিনি কভু, কতখানি ভালোবাসি, ভেবেছিলে বুঝিবে তুমি, আঁখি মোর সর্বনাশী। নয়নের ভাষা, কর্মের ধারা, সবটুকু জুড়ে ছিল, তোমারই নাম, তোমারই ছবি, হৃদয়ে লেখা ছিল। কিন্তু তুমি তো শুধু শব্দের খোঁজে ছিলে বিভোর, অন্তরের গভীর অনুভব, রয়নি তোমার চোখে ঘোর। আমি জেনেছি, প্রেম শুধু বলা নয়, এ যে অনুভবের গান, হৃদয় দিয়ে হৃদয় বোঝা, এ তো আত্মার প্রতিদান। আজ তুমি ভুল বুঝে দূরে, একাকী আমি পথ চলি, নিজের ভুলের হিসেব কষি, নীরব অশ্রু ঝরি। হয়তো সেদিন বলা উচিত ছিল, সব কথা খুলে তোমায়, সে সুযোগ আজ নেই আর, শুধু শূন্যতা রয়। ভালো থেকো তুমি তোমার নতুন ভুবনে, আমি না হয় বাঁচি আমার না-বলা কথা সনে।

লেখক:

সব লেখা পড়ুন | হোম পেজে ফিরুন