নিঃস্বার্থভাবে সাহায্য করুন
জীবনদর্শন |
মানুষ যখন অন্যকে সাহায্য করে, তখন সে শুধু সেই মানুষটাকেই সাহায্য করে না, সে নিজেকেও সাহায্য করে। কারণ অন্যের জন্য কিছু করার মধ্যে যে তৃপ্তি আছে, তা অন্য কোনো কিছুতে নেই।
কিন্তু সাহায্য করার সময় একটা বিষয় মনে রাখতে হবে — নিজের সামর্থ্যের বাইরে গিয়ে সাহায্য করতে যাবেন না। কারণ তখন আপনি নিজেই কষ্টে পড়বেন।
নিজে ভালো থেকে অন্যকে সাহায্য করুন, নিজেকে কষ্টে ফেলে নয়। আর যাদের সাহায্য করছেন তাদের কাছ থেকে কৃতজ্ঞতার প্রত্যাশা রাখবেন না।
কারণ প্রত্যাশা থাকলে হতাশা আসে। নিঃস্বার্থভাবে সাহায্য করুন এবং সেই সাহায্যের তৃপ্তিটাই আপনার পুরস্কার।
লেখক: মাহবুব সরদার সবুজ