নিজেকে বাঁচানো
কবিতা |
কিছু মানুষ আছে, যারা আপনাকে নিজের প্রয়োজনের সময় মনে করবে, আর প্রয়োজন ফুরালেই আপনাকে আঘাত করবে। তারা আপনার অনুভূতির দাম বুঝবে না, বরং বারবার আপনাকে কষ্ট দেবে।
যতই ভালোবাসুন না কেন, নিজেকে হারিয়ে ফেলার মতো জায়গায় থাকা উচিত নয়। কষ্ট হলেও একসময় দূরে সরে আসতে হবে।
নিজেকে বাঁচানোই সবচেয়ে বড় দায়িত্ব। যারা আপনাকে আঘাত দিয়ে যায়— তাদের ছাড়া থাকলেই শান্তি পাওয়া যায়।
লেখক: মাহবুব সরদার সবুজ