নিজেকে চেনা মানুষ কখনো সত্যিকারের একা নয়
জীবনদর্শন |
এই পৃথিবীতে সবচেয়ে বড় একাকীত্ব হলো মানুষের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলা। চারপাশে অনেক মানুষ থাকলেও যখন মনে হয় কেউ সত্যিকার অর্থে বোঝে না, কেউ সত্যিকার অর্থে পাশে নেই, তখন সেই একাকীত্ব অন্য যেকোনো কষ্টের চেয়ে বেশি তীক্ষ্ণ।
কিন্তু এই একাকীত্বকে দুর্বলতা হিসেবে না দেখে যদি একটা সুযোগ হিসেবে দেখা যায়, তাহলে জীবনটা অনেকটা বদলে যায়। একা থাকার সময়টাই আসলে নিজেকে চেনার সবচেয়ে ভালো সময়।
নিজের পছন্দ, নিজের স্বপ্ন, নিজের শক্তি আর দুর্বলতা — এগুলো তখনই স্পষ্ট হয় যখন বাইরের কোলাহল থেকে একটু দূরে সরে আসা যায়। তাই একাকীত্বকে ভয় পাবেন না, বরং এই সময়টাকে নিজের সাথে পরিচিত হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করুন।
নিজেকে চেনা মানুষ কখনো সত্যিকারের একা নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ