নিজেকে হারিয়ে ফেলবেন না
জীবনদর্শন |
শেষ পর্যন্ত জীবনের বড় শিক্ষা হলো, মানুষকে ধরে রাখার চেয়ে নিজেকে হারিয়ে না ফেলা বেশি জরুরি। অনেক সম্পর্ক, অনেক স্বপ্ন, অনেক পথ আমাদের জীবনে আসে; কিছু থাকে, কিছু চলে যায়। কিন্তু এই আসা-যাওয়ার মধ্যে যদি মানুষ নিজের সততা, নিজের শান্তি, নিজের মানবিকতা ধরে রাখতে পারে, তবে সে সত্যিকারে হারে না।
কেউ চলে গেলে জীবন শেষ নয়। কোনো সুযোগ হারালে পথ শেষ নয়। কোনো ভুল হলে মানুষ শেষ নয়। শেষ তখনই, যখন মানুষ নিজের উপর বিশ্বাস হারায়, নিজের মূল্য ভুলে যায়, নিজের ভেতরের সাহসকে তুচ্ছ করে। তাই যত কঠিন সময়ই আসুক, নিজেকে সম্পূর্ণ ভেঙে পড়তে দেবেন না।
আপনি আবার শুরু করতে পারেন। নতুন করে মানুষ চিনতে পারেন, নতুন করে স্বপ্ন দেখতে পারেন, নতুন করে নিজের জীবন সাজাতে পারেন। জীবনের সৌন্দর্য এখানেই—এটি বারবার শেখার সুযোগ দেয়। তাই হারানোকে শিক্ষা করুন, কষ্টকে শক্তি করুন, আর নিজের মানুষটাকে কখনো ছেড়ে দেবেন না।
নিজের ভেতরের মানুষটাকে ধরে রাখাই আসল সাহস। পৃথিবী অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু আপনি যদি নিজেকে ধরে রাখেন, পথ আবার তৈরি হবে।
লেখক: মাহবুব সরদার সবুজ