নিজেকে ক্ষয় করা বন্ধ করুন
জীবনদর্শন |
প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে বুঝতে পারে, সে যাদের জন্য নিজেকে উজাড় করে দিয়েছিল, তারা আসলে তার মূল্য কখনো বোঝেনি। এই উপলব্ধিটা খুব কষ্টের, কিন্তু এটাই সবচেয়ে দরকারি।
কারণ এই বোঝার পরেই মানুষ শিখতে পারে কাকে কতটুকু দেওয়া উচিত, কোথায় নিজের সীমা টানা উচিত। নিজেকে বিলিয়ে দেওয়া মহত্ত্ব নয়, যদি বিনিময়ে শুধু অবহেলাই পাওয়া যায়।
ভালোবাসা মানে নিজেকে শেষ করে দেওয়া নয়, ভালোবাসা মানে হলো দুজনের মধ্যে সমান সম্মান আর যত্নের আদান-প্রদান। যে সম্পর্কে একজন সবসময় দেয় আর অন্যজন সবসময় নেয়, সেই সম্পর্ক আসলে দুজনের কারো জন্যই সুস্থ নয়।
তাই নিজেকে ভালোবাসতে শিখুন, নিজের প্রতি সৎ থাকুন, এবং যারা আপনার মূল্য বোঝে না তাদের জন্য নিজেকে ক্ষয় করা বন্ধ করুন।
লেখক: মাহবুব সরদার সবুজ