নিজেকে মুক্ত করার অধিকার
জীবনদর্শন |
অতীতকে বহন করে বর্তমানে বাঁচা মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি। যা হয়ে গেছে তা আর পরিবর্তন করার উপায় নেই, কিন্তু সেই অতীতের বোঝা বহন করে প্রতিটি দিন কাটানো মানে নিজের হাতে নিজের বর্তমানকে নষ্ট করা।
অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়া আর অতীতের কষ্টে আটকে থাকা — এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। শিক্ষা নিন, কিন্তু আটকে থাকবেন না।
যে মানুষ আপনাকে কষ্ট দিয়েছে, সে হয়তো এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত, কিন্তু আপনি এখনো তার দেওয়া কষ্ট বুকে নিয়ে ঘুরছেন। এটা কি ন্যায্য?
নিজের প্রতি এই অবিচার বন্ধ করুন। ক্ষমা করুন, ভুলে যান, এবং সামনে এগিয়ে যান।
ক্ষমা করা মানে দুর্বলতা নয়, ক্ষমা করা মানে নিজেকে মুক্ত করা। নিজেকে মুক্ত করার অধিকার আপনার আছে।
লেখক: মাহবুব সরদার সবুজ